সীমাখালির সেই বাঁশের সাঁকোও পানির নিচে

 
মাগুরানিউজ.কমঃ

বিশেষ প্রতিবেদক-

মাগুরার শালিখা উপজেলার সীমাখালি ব্রিজটি সোমবার সকাল ১০টার দিকে ভেঙে পড়েছে। এরপর থেকে ঢাকা থেকে দক্ষিণাঞ্চলের চারটি জেলায় যাওয়ার প্রধান সড়ক যোগাযোগ বন্ধ হয়ে পড়েছে।

এদিকে জরুরী প্রয়োজনে সকালে স্থানীয় উদ্যোগে নৌকা ও বাঁশের সাঁকো দিয়ে লোক পাড়াপারের ব্যবস্থা চালু করা হয়।

এরপর এলাকার মানুষের এ দূর্ভোগে তাদের পাশে এসে দাঁড়ান স্থানীয় ছাত্রলীগের নেতা কর্মীরা।

শালিখা উপজেলা ছাত্রলীগের সভাপতি কুতুব উদ্দিন আহমেদ জানান- এলাকাবাসির অনুদানে ৭৫টি বাঁশ সংগ্রহ করে সোমবার দিনভর স্বেচ্ছাশ্রমে তারা নদীর উপর সাময়িক চলাচলের জন্য এই সাঁকোটি তৈরী করেছেন।

কিন্তু অত্যাধিক মানুষের চাপে আজ সেই বাঁশের সাঁকোটিও পানির নিচে তলিয়ে গেছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: