শালিখায় শহীদ শেখ কামালের জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। Magura news

মনিরুল ইসলাম, বিশেষ প্রতিবেদক-
জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যৈষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭২ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে শালিখা উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার দুপুর ২ টায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড.শ্যামল কুমার দে’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আরজ আলী বিশ্বাস’র পরিচালনায় আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আক্তার, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুন্সী আবু হানিফ, উপজেলা যুবলীগের আহবায়ক মুজিবুর রহমান প্রমুখ।
আলোচনা সভা শেষে বঙ্গবন্ধু পুত্র শহীদ শেখ কামালের আত্মার শান্তি কামনা এবং মাগুরা ১ আসনের সংসদ সদস্য এ্যাড.সাইফুজ্জামান শিখর ও মাগুরা ২ আসনের সংসদ সদস্য ড. শ্রী বীরেন শিকদার’র রোগমুক্তি কামনা সহ বিশ্ববাসীর কল্যাণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: