শালিখায় গাঁজা বিক্রেতাকে ভ্রাম্যমান আদালতের জেল ও জরিমানা। Magura news

মনিরুল ইসলাম, বিশেষ প্রতিবেদক- 
মাগুরার শালিখায় ফুলমিয়া(৪৫) নামে এক ব্যক্তিকে সাত পুরিয়া গাঁজাসহ আটক করেছে শালিখা থানা পুলিশ।
আটককৃত ফুলমিয়া শালিখা উপজেলার শতখালী ইউনিয়নের ছয়ঘরিয়া গ্রামের মৃত বাচ্চু শেখের ছেলে। গতকাল রবিবার রাতে উপজেলার সীমাখালি বাজারের নিজ সেলুনের দোকান থেকে তাকে আটক করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৯(১)(গ) ধারায় ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ১ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গোলাম মো: বাতেন।
এসময় উপস্থিত ছিলেন এসআই রকিবুল ইসলাম, প্রসেস সার্ভার ওলিয়ার রহমান, আনসার সদস্য প্রমুখ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মো: বাতেন বলেন, শালিখা উপজেলা এক সময় মাদকমুক্ত ছিল মূলত সেটাকে অব্যাহত রাখতে এবং শালিখা উপজেলা শতভাগ মাদকমুক্ত রাখতে আমাদের এ অভিযান যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: