মনিরুল ইসলাম, বিশেষ প্রতিবেদক –
আজ শুক্রবার, অগাস্ট ২৮, ২০২৬ ইং
loading....
শিরোনাম:
- শ্রীপুরে বিদ্যুতায়িত হয়ে এক যুবকের মৃত্যু
- মাগুরায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
- শ্রীপুরে এক নারীকে অপহরণ করতে আসা ৭ ভূয়া সিআইডি সদস্য আটক
- শ্রীপুর প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয় পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ।
- শ্রীপুর প্রেস ক্লাবের বহুতল ভবনের নির্মাণ কাজ পরিদর্শন
- শ্রীপুরে প্রতিবন্ধী শিশুকে মারধরের ঘটনায় সংঘর্ষ, আহত ৫, ভাঙচুর-লুটপাট, আটক ৪
- মাগুরায় সড়ক দুর্ঘটনায় দুই মোটর সাইকেল আরোহী নিহত
- শ্রীপুরে সামাজিক আধিপত্যের জেরে বাড়িঘরে ব্যাপক ভাঙচুর, আহত ৫
- শ্রীপুরে কালবের উদ্যোগে মিউচ্যুয়াল এইড সার্ভিসেস ও লাইফ সেভিংসের বেনিফিট প্রদান অনুষ্ঠান
- কবি কাজী কাদের নওয়াজের বাড়ি প্রাঙ্গণে সবুজ আন্দোলনের বৃক্ষরোপণ কর্মসূচি
মাগুরা জেলার শালিখায় লাটা গাড়ির চাপে উপজেলার শালিখা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য বিশ্বজিৎ মন্ডল নিহত হয়েছেন।
গতকাল বৃহস্পতিবার সকাল ১০ টায় শালিখা ইউনিয়নের দক্ষিণ শরুশুনা- পুলুম সড়কের ইটভাটার উত্তর পার্শ্ববর্তী ষড়াতলা নামক স্থানে এ ঘটনা ঘটে। জানা গেছে এলাকার রাস্তা মেরামতের জন্য বিস্বজিৎ সহ আরো কয়েকজন লাটা গাড়ি করে ইট আনতে যাওয়ার পথে ষড়াতলা নামক স্থানে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী খাদে পড়ে যায় এতে বিশ্বজিৎ মন্ডল গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে শালিখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়ার পথে তার মৃত্যুবরণ হয়। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুজন।
আহতরা হলেন দক্ষিণ শরুশুনা গ্রামের আবুল হোসেনের ছেলে মিনারুল, হাবিবুর রহমানের ছেলে ইখলাস। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হোসেন আল মাহমুব জানান, রাস্তা মেরামতের জন্য ইট আনতে যাওয়ার পথে এ ঘটনাটি ঘটে এতে করে বিশ্বজিৎ নামে একজন মৃত্যু বরণ করেন।

