শালিখায় ৫৭টি গাঁজার গাছ সহ আটক-২। Magura news

মনিরুল ইসলাম, বিশেষ প্রতিবেদক –

মাগুরা জেলার  শালিখা থানা পুলিশ গোপন সংবাদের  ভিত্তিতে  শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মনোখালী গজনগর এলাকা থেকে ৫৭টি গাঁজার গাছ সহ সাত্তার খন্দকার (৩৩) ও মিরাজ (২০) নামের দুই গাঁজা চাষীকে আটক করেছে।
আটক সাত্তার খন্দকার  উপজেলার কাঠি গ্রামের আক্তার খন্দকারের পুত্র ও মিরাজ একই উপজেলার পুলুম দক্ষিন পাড়ার মফিজুল ইসলামের পুত্র।
মাগুরা সহকারি সিনিয়র পুলিশ সুপার ( র্সাকেল) মোঃ হাফিজুর রহমান সাংবাদিকদের  বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এস আই আতাউর রহমান  গঙ্গারামপুর ইউনিয়নের মনোখালী গজনগর ও কাঠিগ্রাম এলাকা থেকে আজ বেলা সাড়ে ১১টার দিকে মিরাজ ও সাত্তার খন্দকার নামের দুই ব্যক্তিকে  ৫৭টি গাঁজার গাছসহ আটক করেছে। তারা দীর্ঘদিন যাবত বাড়ির পাশে বাগানের ভিতর ও ঘাষের জমিতে গাঁজার চাষ করছে বলে তিনি জানান। উল্লেখ্য গত বুধবার একই এলাকা থেকে
উপজেলার হাজরাহাটি তদন্ত কেন্দ্রের পুলিশ ৪টি গাঁজার গাছ সহ  মনোখালী গ্রামের শাহিন মোল্লার স্ত্রী  রেখা খাতুন(৩০)কে আটক করে। এরপর পুলিশ শুক্রবার  একই গ্রামে অভিযান চালিয়ে ৫৭টি গাঁজার গাছ সহ দুই জনকে আটক করে৷ শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ও,সি) মোঃ হোসেন আল মাহবুব জানান এব্যাপারে শালিখা থানায় মাদকদ্রব্য আইনে পৃথক ভাবে মামলা হয়েছে৷ আসামীদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে৷
August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: