শালিখায় জাতির জনক বঙ্গবন্ধুর ১০১তম জন্মবার্ষিকী পালিত। Magura news

মনিরুল ইসলাম, বিশেষ প্রতিবেদক –
জাতির পিতার জন্ম হয়েছিল বলেই আজ আমরা বাঙালি হিসেবে পৃথিবীর মধ্যে আত্মপরিচয় দিতে পারছি। তিনি শুধু আমাদের স্বাধীনতায় দেননি, লাল-সবুজের একটি পতাকায় দেননি, শুধু স্বাধীন ভূখণ্ড দেননি তিনি আমাদেরকে দিয়েছেন একটি আত্মপরিচয় দিয়েছেন আর সেটি হলো আমরা বাঙালি। যা হাজার বছর ধরে কোন বাঙালিই দিতে পারেননি এজন্যই তাঁকে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বলা হয়।
বুধবার (১৭ মার্চ) সকাল ১০টায় উপজেলা আওয়ামী লীগের আয়োজনে উপজেলা পরিষদ মুক্তমঞ্চে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২১ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মাগুরা-২ আসনের সাংসদ ড. শ্রী বীরেন শিকদার এসব কথা বলেন।
শালিখা উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড শ্যামল কুমার দে এর সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরজ আলী বিশ্বাস এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মোহাম্মদ বাতেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মনিরুজ্জামান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রেজাউল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আক্তার শাবানা, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুন্সি আবু হানিফ, সাত ইউনিয়নের ইউপি চেয়ারম্যান, বিভিন্ন সংগঠনের নেতাকর্মীবৃন্দ প্রমুখ।
অনুষ্ঠান শেষে কেককেটে উৎসবমুখর পরিবেশে জাতির জনকের জন্মদিন পালন করা হয়।
এর আগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা পরিষদ, উপজেলা আওয়ামী লীগ, আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীবৃন্দ ও উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানগণ।
June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: