মাগুরানিউজ.কমঃ
বিশেষ প্রতিবেদক-
মাগুরার শালিখায় এক ব্যক্তির গুলিবিদ্ধ লাশ পাওয়া গেছে। উপজেলার ছয়ঘরিয়া এলাকার এ আর জুটমিল এলাকা থেকে সোমবার সকালে শালিখা থানা পুলিশ ওই অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে।
অতিরিক্ত পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে জানান– স্থানীয়দের খবর পেয়ে শালিখা থানা পুলিশ লাশটি উদ্ধার করেছে। লুঙ্গি ও স্যান্ডো গেঞ্জি পরা ওই ব্যক্তির কানের নিচে গুলির চিহ্ন রয়েছে। লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে শালিখা থানায় একটি মামলা দায়ের হয়েছে।
আনুমানিক ৪৫ বছর বয়সী ওই ব্যক্তির পরিচয় এখনো জানা যায়নি বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার।

