বৃহস্পতিবার রাষ্ট্রীয় শোক

মাগুরানিউজ.কমঃ

ওয়েব প্রতিবেদক- 

নেপালের কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে ইউএস-বাংলার উড়োজাহাজ (বিএস ২১১) বিধ্বস্ত হয়ে হতাহত হওয়ার ঘটনায় আগামীকাল বৃহস্পতিবার রাষ্ট্রীয় শোক পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ বুধবার প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের একজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, গত সোমবার নেপালের কাঠমান্ডুতে বাংলাদেশের বেসামরিক বিমান পরিবহন সংস্থা ইউএস-বাংলার উড়োজাহাজ (বিএস ২১১) বিধ্বস্ত হয়ে হতাহত হওয়ার ঘটনায় আগামীকাল রাষ্ট্রীয় শোক পালন করা হবে। এই বিষয়ে আজ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কাল গোটা জাতি নিহত ব্যক্তিদের আত্মার প্রতি শ্রদ্ধা জানাবে।

সোমবার বিমান দুর্ঘটনায় এখন পর্যন্ত নিহত হয়েছেন ৫১ জন। এর মধ্যে ইউএস-বাংলার চার ক্রুসহ ২৬ জন বাংলাদেশি। নিহত ব্যক্তিদের তালিকায় সর্বশেষ যুক্ত হয়েছেন বিমানের পাইলট আবিদ সুলতান। তিনি গতকাল মঙ্গলবার সকালে নরভিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এদিকে, উড়োজাহাজে থাকা ৩২ বাংলাদেশি যাত্রীর মধ্যে বেঁচে আছেন ১০ জন, তাঁদের একজনের অবস্থা গুরুতর। বাকিদের অবস্থা খারাপ নয় বলে চিকিৎসকেরা জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: