আসবা-বরইচারা স্বপ্নের সেতু নির্মান

মাগুরানিউজ.কম: বিশেষ প্রতিবেদকঃ 

একটি সেতুর অভাবে ১০ গ্রামের লক্ষাধিক মানুষ যুগ যুগ ধরে ভোগান্তির শিকার হয়ে আসছিল। শালিখা ও মাগুরা সদর উপজেলার সীমান্ত এলাকা বরইচারা-আসবার মধ্য দিয়ে প্রবাহিত ফটকী নদীর এই স্থান দিয়ে দুই উপজেলার জাগলা, দরিশলই, বড়শলই, চাপড়া, বাটিকাবাড়িয়া, আসবা, ধাওয়াসীশা, বরইচারা, নরপতি, নরসিংহপুর আনন্দনগর, পুকুরিয়াসহ ১০ গ্রামের লক্ষাধিক মানুষ প্রতিদিন চলাচল করে। জীবনের ঝুঁকি নিয়ে তারা যুগ যুগ ধরে চলাচল করে আসছে। একই ভাবে ঝুঁকি নিয়ে প্রতিদিন কয়েকটি গ্রামের ছাত্র-ছাত্রীরা নিয়মিত বিদ্যালয়ে আসা যাওয়া করে। বর্ষাকালে পানির উচ্চতা বেড়ে যাওয়ায় প্রায়ই দুর্ঘটনা ঘটে থাকে। এক পর্যায়ে দুই পাড়ের গ্রামবাসী চাঁদা ও অনুদান দিয়ে একটি চওড়া বাঁশের সেতু তৈরি করলেও তাতে তেমন সুবিধা হয়নি।

মাগুরা-২ আসনের এমপি মাননীয় যুব ও ক্রিড়া প্রতিমন্ত্রীর প্রতি এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি একটি স্থায়ী সেতু নির্মান। এবার এলাকাবাসীর সে স্বপন পুরন হতে চলছে। ৪কোটি ২০লাখ ৯০হাজার টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে আসবা-বরইচারা সপ্নের সেতু। মাননীয় মন্ত্রী মহোদয়কে এজন্য বিশেষ কৃতজ্ঞতা জানিয়েছে এলাকাবাসি।

এলাকার বাসিন্দারা বলেন, বহুল প্রতিক্ষিত এই সেতুটি দ্রুত বাস্তবায়নে এলাকার কৃতি সন্তান মাননীয় মন্ত্রী মহোদয়ের একান্ত সহযোগী শিশির সরকার বিশেষ ভূমিকা রেখেছেন। এখন তাদের চলমান  ভোগান্তির অবসান হবে। গ্রামের ছাত্র-ছাত্রীরা নিয়মিত বিদ্যালয়ে আসা যাওয়া করতে পারবে। এজন্য তারা খুবই আনন্দিত।

সেতুটির প্রকল্প পরিচালক মোঃ আব্দুর রশিদ জানান, বৃহত্তর যশোর জেলা অবকাঠামো উন্নয়ন শীর্ষক প্রকল্পের আওতায় ৪কোটি ২০লাখ ৯০হাজার টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে আসবা-বরইচারা সেতু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: