মাগুরানিউজ.কমঃ
প্রতারিত এক যুবকের অভিযোগের প্রেক্ষিতে মাগুরার শালিখা থানা পুলিশ সীমাখালী গ্রাম থেকে রহিমা বেগম (৩৫) নামে এক দেহব্যবসায়ীসহ ৪ সংঘবদ্ধ দালালকে গ্রেফতার করেছে।
শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল ইসলাম জানান, সীমাখালী গ্রামের রহিম সর্দার, জাকির হোসেন, জহির ও শহীদ বিশ্বাস দীর্ঘদিন যাবৎ জোটবদ্ধ হয়ে রহিমা বেগম নামের এক দেহব্যবসায়ীকে দিয়ে ওই গ্রামে দেহব্যবসা করে আসছিলো। এক্ষেত্রে তারা এলাকার উঠতি বয়সের তরুণদের প্রলুব্ধ করে তাদের আস্তানায় নিয়ে এসে নগদ টাকা পয়সা, স্বর্ণালংকারসহ যাবতীয় কিছু কেড়ে রেখে তাদের আস্তানা থেকে বিদায় করতো। লজ্জায় এ ঘটনায় প্রতারিত যুবকরা কোনোদিন থানায় অভিযোগ করতো না।
সম্প্রতি যশোর জেলার বাঘারপাড়া থানার নরসিংহপুর গ্রামের আমিন পাটোয়ারির ছেলে সবুজ পাটোয়ারি এ ঘটনার শিকার হয়ে শালিখা থানায় লিখিত অভিযোগ করলে শালিখা থানার পুলিশ মঙ্গলবার রাতে তাদের আস্তানায় হানা দিয়ে রহিমা বেগম, দালাল রহিম সর্দার, জাকির হোসেন, জহির ও শহীদ বিশ্বাসকে গ্রেফতার করে।
এ ব্যাপারে ধৃত ৫ জনকে আজ বুধবার আদালতে সোপর্দ করা হয়েছে। পুলিশের তদন্ত চলছে।


