মনিরুল ইসলাম, বিশেষ প্রতিবেদক –
আজ শুক্রবার, অগাস্ট ২৮, ২০২৬ ইং
loading....
শিরোনাম:
- শ্রীপুরে বিদ্যুতায়িত হয়ে এক যুবকের মৃত্যু
- মাগুরায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
- শ্রীপুরে এক নারীকে অপহরণ করতে আসা ৭ ভূয়া সিআইডি সদস্য আটক
- শ্রীপুর প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয় পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ।
- শ্রীপুর প্রেস ক্লাবের বহুতল ভবনের নির্মাণ কাজ পরিদর্শন
- শ্রীপুরে প্রতিবন্ধী শিশুকে মারধরের ঘটনায় সংঘর্ষ, আহত ৫, ভাঙচুর-লুটপাট, আটক ৪
- মাগুরায় সড়ক দুর্ঘটনায় দুই মোটর সাইকেল আরোহী নিহত
- শ্রীপুরে সামাজিক আধিপত্যের জেরে বাড়িঘরে ব্যাপক ভাঙচুর, আহত ৫
- শ্রীপুরে কালবের উদ্যোগে মিউচ্যুয়াল এইড সার্ভিসেস ও লাইফ সেভিংসের বেনিফিট প্রদান অনুষ্ঠান
- কবি কাজী কাদের নওয়াজের বাড়ি প্রাঙ্গণে সবুজ আন্দোলনের বৃক্ষরোপণ কর্মসূচি
শালিখা উপজেলার যশোর-মাগুরা মহাসড়কের আড়পাড়া বাজারে সকাল ১০ ঘটিকার সময় ট্রাক ও কাভার্ড ভ্যানের মুখো-মুখি সংঘর্ষ হয়। এতে দুটি গাড়ির চালক ও হেলপার গুরুতর আহত হয়, তাদেরকে স্থানীয় মানুষের সহযোগীতায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। এই দূর্ঘটনায় সৃষ্টি হয় বিশাল যানজট। আইন শৃংখলা বাহিনী ও ফায়ার সার্ভিস কর্মীদের সহযোগিতায় যানজট দুর ও দূর্ঘটনা কবলিত গাড়ি দুটি রাস্তা থেকে সরানো হয়। ট্রাক চালক মাসুদ রানার বাড়ি যশোরের চৌগাছা উপজেলার হাবরা গ্রামে ও কাভার্ডভ্যান চালক মনজুর রহমানের বাড়ি মাগুরা সদর উপজেলায়। পুলিশ সূত্রে জানা যায় যশোর থেকে ছেড়ে আসা ট্রাক ঢাকা মেট্রো-ট ১৫- ৫৫৫৩ এবং চট্টগ্রাম থেকে ছেড়ে আসা কাভার্ডভ্যান শুভ ট্রান্সপোর্ট এজেন্সি এন্ড পার্সেল সার্ভিস ঢাকা মেট্রো-ট ১৫-৫৯৩২ মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

