যেখানে শুধুমাত্র সাকিব ও ক্যালিস ছাড়া যেতে পারেননি কেউই

মাগুরানিউজ.কমঃ 

sakib1434279834

সাকিব আল হাসান বাংলাদেশ ক্রিকেটের বিজ্ঞাপন। একের পর এক রেকর্ড গড়ে নিজেকে দিন দিন নিয়ে যাচ্ছেন অনন্য উচ্চতায়। ভারতের বিপক্ষে একমাত্র টেস্টে ঘরের মাঠে ২০০০ রান ও ১০০ উইকেটের ডাবলসের রেকর্ড গড়েন। এর আগে ওয়ানডেতেও এই ডাবলস এর রেকর্ড গড়েন এই টাইগার অলরাউন্ডার। মাত্র দ্বিতীয় ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটের টেস্ট ও ওয়ানডে উভয় ফরম্যাটেই দেশের মাটিতে ২০০০ রান ও ১০০ উইকেট নেয়ার ডাবলসের রেকর্ড গড়েন তিনি।

সাকিব আল হাসান ছাড়া যিনি এই বিরল ক্লাবে নাম লিখিয়েছেন তাকে সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডার হিসেবে বিবেচনা করা হচ্ছে। তিনি আর কেউ নন, দক্ষিণ আফ্রিকান কিংবদন্তী ক্রিকেটার জ্যাক ক্যালিস।

ফতুল্লা টেস্টে ভারতের বিপক্ষে ২০০০ টেস্ট রান পুর্ণ করেন সাকিব আল হাসান। একই টেস্টে সফরকারী দলের ওপেনার শেখর ধাওয়ানকে আউট করে ঘরের মাঠে ১০০তম উইকেট পূর্ণ করেন এই বাঁ-হাতি অলরাউন্ডার। এরপর ইনিংসে আরো ৩টি উইকেট নেন এই দেশসেরা ক্রিকেটার।

shakib-1

ভারতের বিপক্ষে সাকিব ঘরের মাটিতে টেস্টে ২০০০ রান ও ১০০ উইকেটের যেই ডাবলসের রেকর্ড গড়েন সেখানে এর আগে মাত্র ছয়জনের ক্রিকেটার প্রবেশ করেন। সবার ওপরে রয়েছেন যথারীতি সাবেক প্রোটিয়া অলরাউন্ডার জ্যাক ক্যালিস। ঘরের মাঠে ৭ হাজার ৩৫ রান করার পাশাপাশি ১৬৫ উইকেট লাভ করেন তিনি।

এরপরই রয়েছেন গ্যারি সোবার্স (৪০৭৫ রান ও ১০৭ উইকেট), ইয়ান বোথাম (২৯৬৯ রান ও ২২৬ উইকেট), কপিল দেব (২৮১০ রান, ২১৯ উইকেট), ড্যানিয়েল ভেট্টরি (২৪৭০ রান ও ১৫৯ উইকেট) এবং অ্যান্ড্রু ফ্লিনটফ (২০০৭ রান ও ১০৯ উইকেট)।

জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাঠে ৭০তম ম্যাচে ১০০ উইকেট লাভ করেন সাকিব আল হাসান। তবে দেশের মাটিতে ২০০০ রান পূর্ণ করতে তার চেয়ে এক ম্যাচ বেশি সময় নেন এই টাইগার অলরাউন্ডার। ওয়ানডেতে ঘরের মাটিতে ২০০০ রান ও ১০০ উইকেটের ডাবলসের কীর্তি গড়ার সুযোগ সাকিব ছাড়া আর মাত্র তিনজন ক্রিকেটার পেয়েছেন। এরা হলেন- জ্যাক ক্যালিস (৫১৭৮ রান ও ১১৬ উইকেট), সনাথ জয়াসুরিয়া (৩৮৮০ রান ও ১১৯ উইকেট) এবং স্টিভ ওয়াহ (৩১৬৫ রান ও ১০১ উইকেট।

shakib

টেস্ট ও ওয়ানডেতে মোট ১১ জন অলরাউন্ডার দেশের মাটিতে ২০০০ রান ও ১০০ উইকেটের ডাবলসের কীর্তি গড়লেও উভয় ফরম্যাটে এমন বিরল কীর্ত গড়তে পেরেছেন কেবল সাকিব ও ক্যালিস। সাকিব এই জায়গা ইয়ান বোথাম, কপিল দেব ও স্টিথ ওয়াহদের মতো কিংবদন্তী ক্রিকেটারদের পেছনে ফেলেছেন।

তবে একটা দিক থেকে কিংবদন্তী জ্যাক ক্যালিসের চেয়েও এগিয়ে রয়েছেন সাকিব আল হাসান। দেশের মাটিতে ২০০০ রান ও ১০০ উইকেটের ডাবলসের রেকর্ড গড়তে যেখানে ক্যালিসের লেগেছে ৪৯ টেস্ট সেখানে মাত্র ২৮ টেস্টে এই কীর্তি গড়েন বাংলাদেশের ক্রিকেটের বড় বিজ্ঞাপন সাকিব আল হাসান। অন্যদিকে ওয়ানডেতে দেশের মাটিতে ২০০০ রান ও ১০০ উইকেটের ডাবলসের রেকর্ড গড়তে সাকিবের ৭১ ম্যাচ লাগলেও দক্ষিণ আফ্রিকান অলরাউন্ডার জ্যাক ক্যালিসের লেগেছে ১০৯ ম্যাচ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: