মাগুরায় গণধোলাইয়ে ৮ গরুচোর হাসপাতালে

মাগুরানিউজ.কমঃ

বিশেষ প্রতিবেদক-

মাগুরা সদরের ফুলবাড়ি লক্ষিকোল এলাকায় একদল গরুচোর গরু চুরি করে পালানোর সময় গ্রামবাসির গণধোলাইয়ে আন্তঃজেলা গরুচোর চক্রের ৮ সদস্য আহত হয়েছে। এ সময় চোর চক্রের ধারালো অস্ত্রের আঘাতে ৩ গ্রামবাসি আহত হয়েছে।

মাগুরা সদর থানার এস আই রিপন আহমেদ সংবাদমাধ্যমে জানান- শুক্রবার ভোর ৪টার দিকে ফুলবাড়ি লক্ষিকোল গ্রামের রবিউল ইসলাম রাখু নামে এক ব্যক্তির বাড়ির গোয়াল থেকে দুটি গরু চুরি একটি ট্রাকে উঠিয়ে নিয়ে যাচ্ছিল চোরেরা।

বাড়ির লোকজন টের পেয়ে চিৎকার দিলে গ্রামবাসি এগিয়ে আসে। গ্রামবাসী গাড়িটি আটক করার জন্য এগিয়ে এলে চোরেরা ধারালো অস্ত্র দিয়ে তাদের উপর আক্রমণ চালালে এতে ৩ গ্রামবাসি আহত হয়।

এসময় দ্রুত চালাতে গিয়ে চোরচক্রের বহনকারি ট্রাকটি রাস্তার পাশে উল্টে গেলে গ্রামবাসি চোরদের গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে।

পুলিশ জানায় আহত গরু চোর চক্রের সদস্যরা হচ্ছে- ফরিদপুরের মোল্যা ডাঙ্গা গ্রামের সবুজ, গোপালিয়ার আবু হাসান, রসুলপুরের  রেজাউল, বোয়ালমারির কামাল, ছনগাছার দিদার, মুন্না এবং পাবনার বাঘাবাড়ি গ্রামের জালাল ও জামালপুরের বড়মাথা গ্রামের আ: লতিফ।

আহতদের মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: