মাগুরানিউজ.কমঃ
এ বছর ২৫ শে মার্চ প্রথমবারের মতো সারা দেশে পালিত হচ্ছে ‘জাতীয় গণহত্যা দিবস’ হিসেবে৷ মাগুরাতে সন্ধ্যা ৭টা থেকে ৭টা ২ মিনিট পর্যন্ত ২৫ মার্চের শহীদদের স্মরণে ২মিনিট বিদ্যুৎ বন্ধ রেখে ব্লাক আউট কর্মসূচী পালন করা হয়।
মাগুরা জেলা যুবলীগের পক্ষ থেকেও অনুরূপ কর্মসূচী পালন করা হয়। এসময় উপস্থিত ছিলেন যুবলীগের আহবায়ক ফজলুর রহমান, যুগ্ম আহবায়ক আলী আহম্মদ আহাদসহ সংগঠনের জেলা ও উপজেলা নেতৃবৃন্দ।


