নিরাপত্তার কঠোর বেড়াজালে মাগুরা, আটক ১৪

মাগুরানিউজ.কম: বিশেষ প্রতিবেদকঃ 

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায়কে কেন্দ্র করে সারাদেশের মত মাগুরাতেও বুধবার রাত থেকে নিরাপত্তার কঠোর বেড়াজালে ঘেরা রয়েছে মাগুরা। শহর জুড়ে ব্যাপক পুলিশি টহল চোখে পড়েছে। নাশকতার আশংকায় জেলার বিভিন্ন এলাকা থেকে ১৪ বিএনপি-জামায়াত নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম জানান- রায়কে কেন্দ্র করে মাগুরায় যেন কোন অপ্রীতিকর পরিস্থিতি তৈরী না হয় তারজন্য প্রতিটি গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশ মোতায়েন করা হয়েছে। নাশকতার আশংকায় বিএনপি জামাতের সক্রিয় ১৪ কর্মীকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। নাশকতা ঠেকাতে পুলিশের পাশাপাশি ১ প্লাটুন বিজিবি শহরে মোতায়েন করা হয়েছে।

এদিকে রায়কে কেন্দ্র করে কোথাও কোন অপ্রীতিকর পরিস্থতি তৈরীর চেষ্টা প্রতিহত করতে শহরের প্রতিটি পয়েন্টে দলীয় নেতাকর্মীদের সতর্ক অবস্থানে থাকার নির্দেশ দিয়েছেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পংকজ কুন্ডু।

অন্যদিকে জেলা বিএনপির আহবায়ক মো: আলী করিম কেন্দ্রের নির্দেশ মোতাবেক পরবর্তী কার্যক্রম নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: