মাগুরায় দাখিল পরীক্ষার্থীসহ দুইজনকে কুপিয়ে জখম

মাগুরানিউজ.কম: 

বিশেষ প্রতিবেদকঃ 

মাগুরায় ইভটিজিংয়ের প্রতিবাদ করায় এসএসসি (দাখিল) পরীক্ষার্থীসহ দুইজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় জড়িত সন্দেহে এক যুবককে আটক করেছে পুলিশ।

আহতরা হলেন, দাখিল পরিক্ষার্থী আশিকুল ইসলাম ও অটোরিকশার চালক মিরাজ। গুরুতর আহত আশিকুল ইসলামকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মাগুরা সদর হাসপাতালে ভর্তি অটো ড্রাইভার মিরাজ জানান, বুধবার সকাল সাড়ে ৯টার দিকে জগদল রুপাটি দাখিল মাদরাসার ৪ মেয়ে পরিক্ষার্থীসহ ৮ জন মাগুরা শহরের সিদ্দিকীয়া মাদ্রাসা কেন্দ্রে পরীক্ষা দিতে আসছিল। পথে তাদের বহনকারী অটোরিকশা লক্ষ্য করে ইভটিজিং করে অন্য একটি অটোরিকশায় থাকা কয়েকজন যুবক। এ সময় ইভটিজিংয়ের প্রতিবাদ করায় মাগুরা শহরে আসার পর ভায়না এলাকা থেকে ওই যুবকরা তাদের অটো রিক্সার গতিরোধ করে ধারালো ছুরি দিয়ে আশিককে উপর্যুপরি আঘাত করে। তাকে বাঁচাতে এগিয়ে গেলে মিরাজ নিজেও ছুরিকাহত হন।

পরে তাদের উদ্ধার করে ২৫০ শয্যা মাগুরা সদর হাসপাতালে আনলে গুরুতর আহত আশিকুল ইসলামকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডেকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)ইলিয়াস হোসেন জানান, এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মো. সিন্দাবাদ নামে এক যুবককে আটক করেছে পুলিশ। অন্যদেরও আটকের চেষ্টা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: