এক রাতেই আকাশে তিনরঙা চাঁদ!

মাগুরানিউজ.কম: বিশেষ প্রতিবেদকঃ 

চন্দ্রগ্রহণের দিন এক সরলরেখায় আসে সূর্য, চাঁদ ও পৃথিবী। সূর্য আর চাঁদের মাঝে থাকে পৃথিবী। পৃথিবীর ছায়া চাঁদের উপর পড়ায় ঢাকা পড়ে যায় গোটা চাঁদ। পৃথিবী থেকে আর দেখা যায় না চাঁদকে। পূর্ণ চন্দ্রগ্রহণের সময় সূর্যের আলো বাধা পায় পৃথিবীতে। ফলে তা চাঁদ পর্যন্ত এসে পৌঁছায় না। তখনই হয় পূর্ণ চন্দ্রগ্রহণ। আর এই এক রাতেই এবার আকাশে তিন রঙের চাঁদ দেখা যাবে। একসাথে দেখা যাবে ব্লু মুন, সুপারমুন এবং ব্লাড মুন। ১৫১ বছর অন্তর ঘটে এমন ঘটনা। আর বিরল ঘটনাটি ঘটবে চলতি বছরের ৩১ জানুয়ারি।

বাংলাদেশের আকাশে সন্ধ্যা ৭টা ২৯ মিনিট থেকে রাত ১টা ৮ মিনিট পর্যন্ত দেখা যাবে এ বিস্ময়কর মহাজাগতিক দৃশ্য। তবে পূর্ণ চন্দ্রগ্রহণ হবে ৬টা ৫২ থেকে ৮টা ৮ মিনিট পর্যন্ত।

জানা গেছে, ৩১ জানুয়ারি হবে পূর্ণ চন্দ্রগ্রহণ। কিন্তু সেদিন গ্রহণ ছাড়াও দেখা যাবে অভাবনীয় কিছু দৃশ্য। নাসা চাঁদের এই দুর্লভ রূপ বদলের নাম দিয়েছে সুপার ব্লু ব্লাড মুন। পূর্ণিমার চাঁদ যত বড় হয় তার থেকে ৭ শতাংশ বেশি বড় দেখাবে সেদিনের চাঁদকে। অন্যান্য পূর্ণিমার চাঁদের তুলনায় ৩০ শতাংশ বেশি উজ্জ্বলও হবে ওই সুপারমুন। এরপর যেটা লক্ষ্য করা যাবে তা হল, উজ্জ্বল এই সুপারমুনের রং হবে নীল। অর্থাৎ সুপারমুন হবে ব্লু মুন। তারপর দেখা যাবে ব্লাড মুন।

শুধু বাংলাদেশ নয়, মধ্য ও পূর্ব এশিয়া, প্রশান্ত মহাসাগরীয় এলাকা, ইন্দোনেশিয়া, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, পশ্চিম যুক্তরাষ্ট্র, আলাস্কা, উত্তর পশ্চিম কানাডা ও ভারত থেকে এ অদ্ভুত দৃশ্য দেখা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: