পিকআপ-প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৩

মাগুরানিউজ.কম: বিশেষ প্রতিবেদকঃ 

পিকআপ ভ্যান ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে বেল্লাল হোসেন (৪৫) নামের এক প্রাইভেটকার যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো তিনজন।

নিহত বেল্লাল হোসেন মাগুরা জেলার শালিখা উপজেলার হরিষপুর গ্রামের নওশের আলীর ছেলে। 

আজ রবিবার সকালে বাগেরহাট-মাওয়া মহাসড়কের ফকিরহাট উপজেলার আট্টাকী এলাকায় এই হতাহতের ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাইওয়ে পুলিশের বাগেরহাটের কাটাখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) কে এম আজিজুল ইসলাম জানান, মাদারীপুরের টেকেরহাট থেকে ছেড়ে আসা একটি প্রাইভেটকার ঘটনাস্থলে পৌঁছলে বিপরীত দিক আসা অপর একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বেল্লাল নামের এক প্রাইভেটকার যাত্রী নিহত ও তিনজন আহত হন। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আহতদের খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি অারও জানান, প্রাইভেটকারের যাত্রীরা শনিবার রাতে টেকেরহাটে যাত্রাগান উপভোগ করেন। সেখান থেকে মাগুরা ফেরার পথে এই দুর্ঘটনার শিকার হন বলে আহত যাত্রীরা জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: