মহাসমাবেশ সফল করতে মাগুরা জেলা জাতীয় পার্টির প্রস্তুতি সভা

মাগুরানিউজ.কমঃ শহর প্রতিবেদক- 

১৫ ফেব্রুয়ারি সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশের ডাক দিয়েছে জাতীয় পার্টি। মহাসমাবেশ সফল করার লক্ষ্যে শনিবার মাগুরা জেলা, উপজেলা ও পৌর জাতীয় পার্টি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে এক বিশেষ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

প্রস্তুতি ও আলোচনা সভায় মাগুরা জেলা জাতীয় পার্টির ভারপ্রাপ্ত সভাপতি এ্যাড. রতন কুমার মিত্র এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের রাজনৈতিক উপদেষ্টা ও মাগুরা জেলা জাতীয় পার্টির সাধারন সম্পাদক এ্যাড. হাসান সিরাজ সুজা।

এ্যাড. হাসান সিরাজ সুজা বলেন, মহাসমাবেশকে ঘিরে জাতীয় পার্টির নেতাকর্মীরা নতুন করে জেগে উঠেছে। এই উচ্ছ্বাস-আনন্দ তখনই সফল হবে যখন দলকে সুসংগঠিত করে আগামীতে পল্লীবন্ধুকে ক্ষমতায় নিয়ে যেতে পারব।

তিনি বলেন, মহাসমাবেশ থেকে জাতির জন্য দিকনির্দেশনামূলক বার্তা আসবে। জনগণের যে কোনো অধিকার আদায়ে জাতীয় পার্টি মাঠে থাকবে। তিনি মহাসমাবেশ সফল করার আহ্বান জানান।

প্রস্তুতি সভায় অন্যান্যের মধ্যে ব্যক্তব্য রাখেন মহম্মদপুর উপজেলা জাতীয় পার্টির সভাপতি খসরুল আলম, শালিখা উপজেলা জাতীয় পার্টির সভাপতি আব্দুল কুদ্দুস, শ্রীপুর উপজেলা জাতীয় পার্টির সাধারন সম্পাদক মোঃ অহিদুজ্জামান, জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক খান রবিউল হক মিঠু, জেলা যুব সংহতির সভাপতি শিকদার আলমগীর কবির, এ্যাড. ফরিদুজ্জামান প্রমুখ।

সভায় বক্তারা বলেন, দেশ ও জনগণের কল্যাণে কাজ করেছেন পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ। জনগণ এখন জাতীয় পার্টিকে ক্ষমতায় দেখতে চায়। কিছুদিন আগে রংপুর সিটি নির্বাচনে তার প্রমাণ রেখেছেন রংপুরের জনগণ। আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে সংগঠনকে গতিশীল করতে সকলকে কাজ করার আহব্বান জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: