মাগুরানিউজ.কম:
বিশেষ প্রতিবেদকঃ
ইয়াবাসহ আব্দুল মমিন বিশ্বাস (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৬।
ঝিনাইদহ র্যাব ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার এএসপি গোলাম মোর্শেদ জানান, বুধবার রাত সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মাগুরা সদর থানার আলমখালী বাজারের উত্তর পার্শ্বে রাউতরা গ্রামের সাবেক মেম্বার মোক্তার আলী লস্কার এর বাড়ীর পশ্চিম পার্শ্বে পাকা রাস্তার উপর থেকে আব্দুল মমিন বিশ্বাস নামে ওই মাদক ব্যবসায়ীকে ৪০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী মাগুরা সদর থানার আবালপুর গ্রামের মহিউদ্দিন বিশ্বাসের ছেলে। পরবর্তীতে উদ্ধারকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীকে মাগুরা জেলার সদর থানায় হস্তান্তর করা হয়। তার বিরুদ্ধে ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ১৯ এর (১) টেবিলের ৯ (ক) ধারার মামলা করা হয়।

