পেট্রোলবোমায় ৫ শ্রমিক নিহতের ঘটনার মামলার কার্যক্রম স্থগিত

মাগুরানিউজ.কম: বিশেষ প্রতিবেদকঃ 

মাগুরার চাঞ্চল্যকর পেট্রোল বোমা হামলায় ৫ শ্রমিক নিহতের ঘটনার মামলার সমস্ত বিচারিক কার্যক্রম স্থগিত করা হয়েছে। হাইকোর্টের আদেশে আজ মঙ্গলবার এ মামলার কার্যক্রমের স্থগিতাদেশ ঘোষণা করেন মাগুরার অতিরিক্ত জেলা ও দায়রা জজ সৈয়দ আরাফাত হোসেন।

মামলার আসামী পক্ষের অন্যতম আইনজীবী এ্যাড. রোকনুজ্জামান খান জানান, মামলার ১ নম্বর আসামী মাগুরা জেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক আলী আহমেদ ৩১ শে জুলাই ২০১৭ তারিখে চার্জ গঠনের বিরুদ্ধে হাইকোর্টের বিচারপতি মোহাম্মদ মিফতা উদ্দিন চৌধুরী এবং বিচারপতি আবু তাহের মোহাম্মদ সাইফুর রহমানের বেঞ্চে মামলা বাতিল চেয়ে আবেদন করলে গত ১৫ নভেম্বর ২০১৭ তারিখে এক আদেশের মাধ্যমে মামলার সকল কার্যক্রমের উপর স্থগিতাদেশ দেন।।

রাষ্ট্রপক্ষের আইনজীবী এ্যাড. সৈয়দ ফিরোজুর রহমান জানান, মঙ্গলবার এই মামলার সাক্ষীর দিন ধার্য্য ছিল কিন্তু আসামী পক্ষের আইনজীবীরা হাইকোর্টের আদেশের সত্যায়িত কপি মাগুরার অতিরিক্ত জেলা ও দায়রা জজ সৈয়দ আরাফাত হোসেনের আদালতে জমা দিলে বিচারক মামলার সমস্ত কার্যক্রম স্থগিত ঘোষণা করেন।।

উল্লেখ্য, ২০১৫ সালের ২১ মার্চ সন্ধ্যায় বিএনপি জামায়াতসহ ২০ দলের অবরোধ চলাকালে মাগুরা-যশোর সড়কের মঘির ঢালে ট্রাকে পেট্রোল বোমা হামলা হয়। এ সময় ট্রাকের চালক, হেলপাসহ ৯ শ্রমিক অগ্নিদগ্ধ হয়ে চালকসহ ৫ শ্রমিক মারা যায়। এ ঘটনায় পর দিন ২২ মার্চ এএসআই আব্দুল সালাম মাগুরা সদর থানায় ২৬ জনকে আসামি করে ২০০৯ সালের সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করেন। পরে মামলাটি তদন্তের জন্য ডিবিতে পাঠানো হয়। মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের তৎকালীন ওসি ইমাউল হক ১৬ আগস্ট ২০১৫ তারিখে মাগুরা জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলী আহমেদ, জেলা জামায়াতের আমির আলমগীর হোসেন, কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাজিব আহমেদ, সাধারণ সম্পাদক আকরামুল হকসহ ২৩ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: