জামায়াতের উপজেলা আমিরসহ আটক ৬

মাগুরানিউজ.কম: বিশেষ প্রতিবেদকঃ 

মাগুরার শ্রীপুর উপজেলা জামায়াতের আমির ও উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মিজানুর রহমানসহ ছয় জামায়াত নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ ইলিয়াস হোসেন জানান, জামায়াত পরিচালিত আল আমিন ট্রাস্ট কার্যালয়ে বৈঠকরত অবস্থায় বিকেল চারটার দিকে নাশকতা সৃষ্টির আশংকার অভিযোগে তাদের আটক করা হয়। নাশকতা সৃষ্টির জন্য সেখানে প্রায় ৩০ জামায়াত কর্মী উপস্থিত হয়েছিলেন। এসময় ছয়জনকে আটক করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে যান।

আটক ব্যক্তিদের মধ্যে শ্রীপুর উপজেলা জামায়াতের আমির মিজানুর রহমান রয়েছেন। অন্য পাঁচজন হলেন, রফিকুল ইসলাম, মিজানুর রহমান মিজান, ইখতিয়ার উদ্দিন, সোলাইমান হোসেন ও মশিউর রহমান। তারা জেলা, উপজেলা ও ইউনিয়ন জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: