মোবাইলের জন্য কলেজ ছাত্রীর প্রাণ বিসর্জন!

মাগুরানিউজ.কম: বিশেষ প্রতিবেদকঃ 

মাগুরা সরকারি মহিলা কলেজের প্রথম বর্ষের এক ছাত্রী মোবাইল ফোনের জন্য আত্নহত্যা করেছে। একটি স্মার্ট ফোন কিনে না দেওয়ায় চিরকুট লিখে মিতা খাতুন নামে ওই কলেজ ছাত্রী গলায় ওড়না পেচিয়ে ফা‍ঁস দিয়ে আত্মহত্যা করেছে, জানিয়েছে ওই ছাত্রীর পরিবার। সে মাগুরা শহরের পারনান্দুয়ালি গ্রামের দরিদ্র চা বিক্রেতা হাসান শেখের ছোট মেয়ে।

পারিবারের সদস্যরা জানায়, মিতা মাগুরা সরকারি মহিলা কলেজের প্রথম বর্ষে ভর্তির পর থেকেই তার বন্ধুদের স্মার্ট ফোন ব্যবহার করতে দেখে বাবার কাছে প্রায়ই স্মার্ট ফোন কিনে দেওয়ার জন্য বায়না ধরে আসছে। এদিকে ৫ সন্তানের জনক হাসান শেখ চা বিক্রি করে সংসার চালিয়ে আসলেও মেয়েকে দামি ফোন কিনে দেওয়ার সামর্থ তার নেই। যে কারণে মেয়ের বায়না পুরণ করা তার পক্ষে সম্ভব হয়নি। সর্বশেষ মঙ্গলবার রাতে বাবা হাসান শেখ দোকান বন্ধ করে বাড়িতে ফিরলে মিতা নতুন করে ফোনের দাবি জানায়। এ সময় তিনি এখন কিনে দিতে পারবেন না জানিয়ে গালমন্দ করায় মিতা অভিমান করে ঘুমিয়ে পড়ে। এ ঘটনার পর সকালে বাড়ির অন্যরা ঘুম থেকে উঠলেও মিতার ঘরের দরজা বন্ধ দেখতে পেয়ে বিষয়টি সন্দেহজনক হওয়ায় বাড়ির লোকজন দরজা ভেঙ্গে মিতাকে ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়।

প্রতিবেশিরা জানান, মিতা লেখাপড়ায় বেশ ভাল ছিল। অথচ মোবাইল ফোনের জন্যে সে আত্মহত্যা করলো বিষয়টি দু:খজনক। ঘরের দরজা ভাঙ্গার পর মিতার বিছানায় একটি চিরকুট পাওয়া যায়। যেখানে ‘আমার মৃত্যুর জন্যে আমি দায়ি। আমার মরদেহ যেন পোস্টমর্টেম না করে’ লেখা ছিল জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
%d bloggers like this: