মাগুরানিউজ.কমঃ
গত কয়েক দিনের প্রচন্ড হাড় কাঁপানো শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় জনজীবন স্থবির হয়ে পড়েছে। তারপরও থেমে নেই মানুষের জীবন। খেটে খাওয়া মানুষ শীতের তীব্রতা উপেক্ষা করে যার সেই কাজে ব্যস্ত আছে।
কৃষকরা তাদের ধান রোপন করার জন্য শীতের মধ্যেও কাজ করে যাচ্ছেন। কাজ শেষে এই সব মানুষ শীত নিবারণ করার জন্য বিভিন্ন হাট বাজারে গরম কাপড়ের দোকানে ভিড় জমাচ্ছেন।
অন্যদিকে শীতকে পুজি করে এই সব ব্যবসায়ীরা গরম কাপড়ের কাপড়ের দাম হাকিয়ে দিয়েছে। যার কারণে এই সব খেটে পক্ষে তাদের ছেলে মেয়েদের পোশাক কিনতে হিম-শিম খেতে হচ্ছে।
দেখা গেছে অসহায়. গরিব, দুস্থ, বৃদ্ধ লোকেরা একটু গরম কাপড়ের জন্য বিভিন্ন জাগায় ধর্ণা দিচ্ছে।


