মাগুরানিউজ.কম:
মাগুরা বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান স্টেডিয়ামে অনুষ্ঠিত শেখ রাসেল ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা আজ ৮ডিসেম্বর শুক্রবার অনুষ্ঠিত হবে। ফাইনালে মাগুরা জেলা ক্রীড়া সংস্থা ফুটবল দলের মুখোমুখি হবে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। খেলা দেখতে সকাল থেকেই টিকেট কাউন্টারে ভিড়।
মাগুরা জেলা ক্রীড়া সংস্থার সার্বিক ব্যবস্থাপনায় ও বসুন্ধরা সিমেন্টের পৃষ্ঠপোষকতায় আছাদুজ্জামান ফুটবল একাডেমী এ টুর্ণামেন্টের আয়োজন করেছে।
আয়োজকদের সুত্রে জানা গেছে, ম্যাচটি বিকাল ৩টায় মাঠ থেকে সরাসরি সম্প্রচার করবে এটিএন বাংলা।


