মাগুরানিউজ.কম:
সপ্তাহেও সন্ধান মেলেনি নিখোঁজ ইয়াসিন (১৫) নামে এক কিশোরের। গত ১ ডিসেম্বর বিকেলে ভাড়ার উদ্দেশ্যে ইজিবাইক নিয়ে বের হবার পরে আর বাড়ি ফিরে আসেনি ইয়াছিন।
নিখোঁজ ইয়াছিনের বাড়ি মাগুরা সদরের নরসিংহাটি গ্রামে।
নিখোঁজের মা ফরিদা বেগম জানান, ইয়াসিনের বাবা জাহাঙ্গীর সর্দার একজন ইজিবাইক চালক। তাদের নিজেদের মালিকানাধীন ইজিবাইক চালিয়েই সংসার চলে। জাহাঙ্গীর সর্দার শারীরিকভাবে অসুস্থ্য থাকায় ছেলে ইয়াসিন ১ ডিসেম্বর বিকালে ভাড়ার উদ্দেশ্যে ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হয়।
তারপর সে ফিরে না এলে তার ব্যক্তিগত মোবাইল নাম্বারে ফোন করলে ফোন বন্ধ পাওয়া যায়। বিভিন্ন জায়গায় খোঁজ খবর নিয়েও ইয়াসিনের কোনো সন্ধান মেলেনি।
পরে ২ ডিসেম্বর মাগুরা থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। এখন পর্যন্ত পুলিশ ইয়াসিন বা ইজিবাইক উদ্ধারের কোনো খবর দিতে পারেনি।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ ইলিয়াস হোসেন বলেন, ইয়াসিনকে উদ্ধারে আমরা জোর তৎপরতা চালাচ্ছি।


