আনন্দ শোভাযাত্রায় উৎসবনগরী মাগুরা

মাগুরানিউজ.কম:

শহর প্রতিবেদকঃ

আজ থেকে ৪৪ বছর আগে ১৯৭১ সালে ৭ মার্চ তৎকালীন রেসকোর্স ময়দানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাঁর জীবনের শ্রেষ্ঠ ভাষণটি দিয়েছিলেন। বঙ্গবন্ধু ওই দিন বজ্রকণ্ঠে ঘোষণা করেন- ‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।’

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ ইউনেস্কোর ‘মেমোরি অব দ্যা ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টার’-এর অন্তর্ভুক্তির মাধ্যমে ‘বিশ্বপ্রামাণ্য ঐতিহ্যের’ স্বীকৃতি লাভ করেছে।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণকে দেওয়া ইউনেস্কোর স্বীকৃতি উদযাপনে মাগুরাতে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ নভেম্বর) সারাদেশের মতো সকালে বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে আনন্দ শোভাযাত্রা বের করা হয়। সকালে ঐতিহাসিক নোমানি ময়দানস্থ শহীদ স্মৃতি স্তম্ভে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের মধ্যদিয়ে এ শোভাযাত্রা শুরু হয়।

আনন্দ শোভাযাত্রায় নেতৃত্ব দেন জেলা প্রশাসক আতিকুর রহমান, জেলা পরিষদ চেয়ারম্যান পংকজ কুন্ডু, পুলিশ সুপার মুনিবুর রহমানসহ অন্যরা।

জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী ছাড়াও আওয়ামীলীগ এবং এর অঙ্গসংগঠনের নেতা-কর্মী, মুক্তিযোদ্ধা, সাংস্কৃতিক ও ক্রীড়া ব্যক্তিত্ব, বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক মানুষের অংশগ্রহনে আনন্দ শোভাযাত্রায় মুখরিত মাগুরা শহর উৎসবনগরীতে পরিনত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: