মাগুরানিউজ.কম:
মাগুরা সদর উপজেলার বড়খড়ি গ্রামে রবিবার (৫ নভেস্বর) দুপুরে ড্রিম মাশরুম কালচার সেন্টার নামে একটি মাশরুম সেন্টারের উদ্বোধন করেছেন মাগুরা জেলা প্রশাসক আতিকুর রহমান।
মাশরুম চাষি বাবুল আখতারের ড্রিম মাশরুম কালচার সেন্টারের উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক পার্থ প্রতিম সাহা।
বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মুনিবুর রহমান, জাতীয় মাশরুম ইনস্টিটিউটের উপ-পরিচালক নিরোধ চন্দ্র সরকার, মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম খান, সদর উপজেলা কৃষি কর্মকর্তা রুহুল আমিন, প্রফেসর আব্দুল লতিফ, অধ্যক্ষ শওকত আলী, বাংলাদেশ মাশরুম উন্নয়ন ফাউন্ডেশনের উপদেষ্টা মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, ফারজানা ববি ও ড্রিম মাশরুম কালচার সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক বাবুল আখতার।


