শহর প্রতিবেদক-
তিনদিনের টানা ও ভারি বৃষ্টির পর দুইদিন বিরতি শেষে আজ আবারো বৃষ্টি শুরু হয়েছে। বিকাল পৌনে ৫টা থেকে শুরু হওয়া বৃষ্টিতে ব্যস্ত শহরজীবনে হটাৎই নেমেছে দুর্ভোগ। কাত্যায়নী পূজা উপলক্ষে শহরে লোক সমাগম বেশি আর হঠাৎ বৃষ্টিতে নাজেহাল শহরবাসী। ৫টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত বৃষ্টির বেগ কিছুটা কমেছে।


