মাগুরাতে চলছে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ

মাগুরানিউজ.কম:

বিশেষ প্রতিবেদকঃ

মাগুরাতে চলছে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ। জেলা ক্রীড়া অফিস আয়োজিত মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ ক্যাম্প বৃহস্পতিবার সরকারি হোঃ শঃ সোহরাওয়ার্দী কলেজ পুকুরে শুরু হয়েছে।

এ উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশিষ্ট ক্রীড়াবিদ নাজমুল হাসান লোভনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ প্রফেসর শাহাজ উদ্দিন।

বক্তব্য রাখেন জেলা ক্রীড়া অফিসার সুমন কুমার মিত্র, ক্রীড়া শিক্ষক ফরিদ হোসেনসহ অন্যরা।

ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচীর অংশ হিসেবে এ প্রশিক্ষণে মাগুরা সদর উপজেলার ৪০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করছেন। আয়োজকদের আশাবাদ- এ প্রশিক্ষণের মাধ্যমে একদিকে যেমন শিশুরা জীবন রক্ষাকারি সাঁতার শিখবে, অন্যদিক এর মধ্য দিয়ে ভবিষ্যতের মানসম্পন্ন সাঁতারু তৈরী হবে।

ছবি- সৌজন্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: