মাগুরানিউজ.কম:
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে মাগুরা জেলা বিএনপি ও তার অঙ্গ-সহযোগী সংগঠনগুলো।
বুধবার দুপুরে শহরের জেলাপাড়া থেকে বিক্ষোভ মিছিল বের করেন বিএনপি নেতা-কর্মীরা। পরে জেলা বার ভবনের পাশে সংক্ষিপ্ত সমাবেশ করে কর্মসূচি শেষ করা হয়।
সমাবেশে বক্তব্য রাখেন বিএনপি নেতা আক্তারুজ্জামান, আইয়ুব হোসেন, খান হাসান ইমাম সুজা, এ্যাড. রোকনুজ্জামান খান, এ্যাড. শাহেদ হাসান টগর, এ্যাড. মিজানুর রহমান, ফারুক আহম্মেদ বাবুল, কুতুবউদ্দিন, আবুল কালাম, আলমগীর হোসেন, অ্যাডভোকেট ওয়াশিকুর রহমান কল্লোল প্রমুখ।


