মাগুরানিউজ.কম:
মিয়ানমারে রোহিঙ্গাদের গণহত্যা, ধর্ষণ ও নির্যাতনের প্রতিবাদে বাংলাদেশ ছাত্রলীগ (জাসদ) মাগুরা জেলা শাখা রবিবার দুপুরে শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।
শহরের ভায়না মোড় থেকে মিছিল নিয়ে শহর প্রদক্ষিণ শেষে চৌরঙ্গী মোড়ে এসে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে জেলা জাসদ ছাত্রলীগের সভাপতি আকাশ আহমেদ হৃদয়ের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা জাসদের সভাপতি এটিএম মহব্বত আলী, ইদ্রিস আলী, বাসারুল হায়দার বাচ্চু প্রমুখ।
বক্তারা অবিলম্বে রহিঙ্গাদের উপর হত্যা নির্যাতন বন্ধ ও তাদের নিজ দেশে ফিরিয়ে নেয়ার পাশাপাশি শান্তিতে নোবেল প্রাপ্ত সুচির নোবেল প্রত্যাহারের দাবী জানান।


