মাগুরানিউজ.কমঃ
মাগুরায় বাসচাপায় মোমেনা খাতুন (৫৫) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। সদর উপজেলার জাগলা এলাকায় শনিবার বিকেলে এ দূর্ঘটনা ঘটে। জাগলা বাজারে রাস্তার পাশে দাঁড়িয়ে ভ্যানের জন্য অপেক্ষা করার সময় ঢাকা থেকে যশোরমুখী একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
হাইওয়ে পুলিশের এসআই রিপন আহমেদ জানান, ঘটনার পর স্থানীয় লোকজন বাসটি আটক করেছে। ড্রাইভার পালিয়ে গেছে। মোমেনা খাতুন মঘি ইউনিয়নের চাপড়া ঘোপপাড়া গ্রামের মৃত নেয়ামত মোল্যার স্ত্রী। এ ব্যাপারে মাগুরা সদর থানায় মামলা হয়েছে।


