মাগুরানিউজ.কমঃ
মাগুরায় হটাৎই কুয়াশার দাপট বেড়েছে। ঘন কুয়াশায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। প্রচন্ড শীতের সাথে কুয়াশা, অনেক বেলা পর্যন্ত সূর্যের দেখা মিলছে না। ফলে সাধারণ মানুষের ভোগান্তি বেড়েছে।
শীত ও কুয়াশার কারণে শিশুদের মধ্যে নিউমোনিয়া, জ্বর ও কাশি রোগের প্রকোপ দেখা দিয়েছে। ১০০ বেডের সদর হাসপাতালে শিশু ওয়ার্ডে ১০ জনের স্থলে শিশু ভর্তি রয়েছে প্রায় শতজনের কাছাকাছি। বেডের অভাবে মেঝেতে থাকতে হচ্ছে।
জানা গেছে, জেলার চারটি উপজেলায় শীত ও ঘন কুয়াশার কারণে শিশুদের মধ্যে নিউমোনিয়া, জ্বর ও কাশি রোগের প্রকোপ দেখা দিয়েছে। এক মাস থেকে ৪ বছর বয়সী শিশুরা এই রোগে ব্যাপকভাবে আক্রান্ত হচ্ছে বলে চিকিৎসকেরা জানিয়েছেন।


