মাগুরার দর্জিপাড়া- ‘এবার ঈদের ব্যবসা লাটে উঠেছে’

মাগুরানিউজ.কমঃ

ডেস্ক রিপোর্ট-

‘এবার ঈদের ব্যবসা লাটে উঠেছে। অবস্থা খুবই খারাপ। যেখানে আগে পনের রমজানের পর ক্রেতাদের অর্ডার আরও নেব কি না তা ভাবতে হতো, এবার সেখানে সেই চিন্তা মাথায়ই আসছে না। শুধু তাই না, গত বছরও একেকজন কাস্টমার চার-পাঁচ সেট শার্ট-প্যান্ট বানাতেন, সেখানে এখন এক দুই সেটের বেশি অর্ডার পাচ্ছি না। এই যে আজ পনের রমজানে আপনার সঙ্গে খাতির জমিয়ে কথা বলছি, দুই-এক বছর আগে অবস্থা এমন ছিল যে, কথা বলা তো দূরের কথা, দোকানে দাঁড়ানোরই জায়গা পেতেন না।’

মাগুরা শহরের সৈয়দ আতর আলী সড়কে নূর ট্রেইলার্স কতৃপক্ষের কাছে এ প্রতিবেদক এবার ঈদের ব্যবসা কেমন’ জানতে চাইলে হতাশা প্রকাশ করে তিনি এসব কথা বলেন। দু-তিনজন কর্মচারী কাউন্টারে দাঁড়িয়ে অলস সময় কাটাচ্ছেন।

 

কী কারণে এবার ব্যস্ততা নেই? জানতে চাইলে তিনি বলেন, ‘নিশ্চিত করে বলতে পারব না। তবে মনে হয় সামগ্রিকভাবে ঈদের বাজার খুব ভালো না।

তিনি আরো বলেন, ‘রমজানের আগেই অর্ডার বেশি ছিল। ১৩ রমজান পার হতে চললেও ক্রেতাদের সেই আগের ভিড় নেই। অন্যান্য বছর ইফতারের পর ক্রেতার ঢল নামে। এবার এখন সেই ভিড় নেই। তবে সামনে ব্যস্ততা বাড়তে পারে বলে তিনি আশা প্রকাশ করেন।

– ফাইল ছবি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
%d bloggers like this: