বিশেষ প্রতিবেদক-
আজ শুক্রবার মাগুরাতে দোয়া মাহফিল ও আলোচনা সভার মধ্যদিয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি আলহাজ্ব হোসাইন মহম্মদ এরশাদের ৪র্থ মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে ।

এ উপলক্ষে সন্ধ্যায় জেলা জাতীয় পার্টির কার্যালয়য়ে দোয়া মাহফিল ও আলোচনা সভার করা হয় । জেলা জাতীয় পার্টির আহবায়ক অ্যাডভোকেট রতন কুমার মিত্রের
সভাপতিত্বে জেলা জাতীয় পার্টির সদস্য সচিব শিকদার আলমগীর কবির , জেলা জাতীয় পার্টির যুগ্ন-আহবায়ক সুমন কুমার ঘোষ প্রমুখ বক্তব্য রাখেন । তারা সাবেক রাষ্ট্রপতির কর্মময় জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। দোয়া পরিচালনা করেন নতুন বাজার জামে মসজিদের ইমাম ও খতিব মওলানা মো: সাফিউল্লাহ । অনুষ্ঠানে বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন ।




