উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট দিনঃ- মাগুরায় এক উন্নয়ন জনসভায় এ্যাড: সাইফুজ্জামান শিখর। Magura news

মনিরুল ইসলাম, বিশেষ প্রতিবেদক-
দেশ উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে, দেশের মানুষ এখন আর না খেয়ে বা বিনা চিকিৎসায় মরে না। মানুষের মৌলিক অধিকার নিশ্চিত-পূর্বক দেশ এখন উন্নয়নের মহাসড়কে। পৃথিবীর উন্নত আর দশটি দেশের ন্যায় বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল আর এই সবই সম্ভব হয়েছে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর সুযোগ্য কন্যা দেশরত্ন শেখ হাসিনার অক্লান্ত প্রচেষ্টায়।
আজ রোববার (১৫ জানুয়ারি)দুপুরে মঘী ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে মাগুরা জেলা সদরের ৭ নং ইউনিয়নের কেচুয়াডুবি গ্রামে আয়োজিত এক বিশাল উন্নয়ন জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন  মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাড: সাইফুজ্জামান শিখর।
এ সময় বিশেষ অতিথি  ছিলেন মাগুরা জেলা আওয়ামী লীগের সভাপতি আ ফ ম আব্দুল ফাত্তাহ, সাধারণ সম্পাদক পঙ্কজ কুমার কুন্ডু, মাগুরা সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আশরাফুল আলম বাবুল ফকির, সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, মঘী ইউনিয়ান পরিষদের চেয়ারম্যান হাচনা হেনা। এছাড়াও শ্রমিকলীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ  বাংলাদেশ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর বিএনপি’র কঠোর সমালোচনা করে বলেন, বিএনপি শুধু মিথ্যাচার করে, তারা ওয়াদা দিয়ে ওয়াদা খেলাফ করে, তারা আওয়ামী লীগের উন্নয়ন দেখে আজ জলে পুড়ে মরছে তাই দেশের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে এবং শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আবারও সবাইকে নৌকায় ভোট দেওয়ার আহবান জানান তিনি।
September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: