মাগুরানিউজ.কমঃ
এরই মধ্যে বাজারে চলে এসেছে শীতকালীন বাহারি সবজি। এ সময়ে অন্যান্য সবজির মধ্যে টমেটোর চাহিদা একটু বেশিই। যদিও টমেটো সারা বছর পাওয়া যায়। তবুও এই ঋতুতে চাষ হওয়া টাটকা টমেটোর স্বাদই আলাদা।
শুধু স্বাদ নয়, টমেটোতে বহু পুষ্টি উপাদানও রয়েছে। মাগুরা জেলায় শীতের সবজি চাষের ধুম পড়েছে। এরই মধ্যে বাজারে উঠতে শুরু করেছে শীতের প্রায় সব ধরনের সবজি।


