মৎস্য সপ্তাহ উপলক্ষে মাগুরায় মাছের পোনা অবমুক্ত। Magura news

বিশেষ প্রতিবেদক- 


“বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দূর করি” এই প্রতিপাদ্য বাস্তবায়নের লক্ষ্য
নিয়ে মাগুরা সদর উপজেলায় আজ উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। মাগুরা সদর উপজেলা মৎস্য বিভাগ আয়োজিত এ অনুষ্ঠানে মাছের পোনা অবমুক্ত করেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সহসভাপতি আবু নাছির বাবলু। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াছিন কবির এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বক্তৃতা করেন মাগুরা জেলা মৎস্য অফিসার আনোয়ার কবীর, সদর উপজেলা মৎস্য অফিসার শরিফ হাসান সোহাগ ও মৎস্য
কর্মকর্তা সঞ্চিতা রানী সহ স্থানীয় নেতৃবৃন্দ। অনুষ্ঠানে মাগুরা সদর উপজেলা পরিষদ প্রাঙ্গনের পুকুরে ৪০ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়। অনুষ্ঠানে জানানো হয় চলতি মৌসুমে মাগুরা সদর উপজেলায় বিভিন্ন পুকুর ও উন্মুক্ত জলাশয়ে ১
লক্ষ ৩৮ হাজার টাকা মূলের ৫৫২ কেজি বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমূক্ত করা হবে।

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
%d bloggers like this: