মাগুরায় শোকাবহ আগস্ট উপলক্ষে জেলা ছাত্রলীগের আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। Magura news

বিশেষ প্রতিবেদক- 

জাতীয় শোক দিবস এবং একুশে আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের আত্মার মাগফেরাত কামনায় আজ মাগুরায় জেলা ছাত্রলীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান মিলনায়তনে জেলা ছাত্রলীগ সভাপতি মীর মেহেদি হাসান রুবেলের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এড. সাইফুজ্জামান শিখর।

মাগুরা জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক আলি হোসেন মুক্তার সঞ্চালনায় এ আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগ ভারপ্রাপ্ত সভাপতি আ.ফ.ম আব্দুল ফাত্তাহ, জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুন্ডু, সহ-সভাপতি মুন্সি রেজাউল হক, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু নাসির বাবলু, এডভোকেট সৈয়দ শরিফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুল, সদর উপজেলা আওয়ামীলীগ সভাপতি আশরাফুল আলম বাবুল ফকির, সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, পৌর আওয়ামীলীগ সভাপতি বাকী ইমাম, সাধারণ সম্পাদক মকবুল হাসান মাকুল।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মাগুরা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এড. শাখারুল ইসলাম শাকিল, সাবেক সাধারণ সম্পাদক আমির ওসমান (রানা) , সাবেক সভাপতি মইনুল ইসলাম পলাশ, সাবেক সভাপতি রেজাউল ইসলাম। বক্তব্য রাখেন মাগুরা জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সৈয়দ রাব্বী ইসলাম সাগর, রিয়াদ মুন্না, এনামুল কবির জুয়েল, শাহিন হোসেন, যুগ্ম-সম্পাদক নাহিদ খান, শরিফুল ইসলাম মোল্যা, হামিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রমেশ কুমার।

আলোচনা সভা শেষে ১৫ ও ২১ আগস্টের শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক আলী হোসেন মুক্তা।আলোচনা সভা ও দোয়া মাহফিলে আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ, কৃষকলীগ এবং শ্রমিক লীগের বিভিন্ন ইউনিটের নেতাকমীরা উপস্থিত ছিলেন।

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: