মাগুরানিউজ.কমঃ
একসাগর রক্তের বিনিময়ে অর্জিত আমাদের স্বাধীনতা। ২৫মার্চের কালোরাতে বাঙালির খুনে বাংলার পথ রঞ্জিত হবার সূচনা।সে রাতে হত্যাযজ্ঞের শিকার হয়েছিল অগুণতি মানুষ। মানুষ হত্যা করেছিল পশুরা।
এ বছর ২৫ শে মার্চ প্রথমবারের মতো সারা দেশে পালিত হচ্ছে ‘জাতীয় গণহত্যা দিবস’ হিসেবে৷ মাগুরাতে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠন এ উপলক্ষে বিস্তারিত কর্মসূচি ঘোষণা করেছে।
জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে সন্ধ্যায় ঢাকা-খুলনা মহাসড়কের ঢাকা রোড ব্রীজ সংলগ্ন বদ্ধভূমি এলাকায় মোমবাতি প্রজ্জ্বলনের আয়োজন করা হয়েছে। সন্ধ্যা ৭টা থেকে ৭টা ২ মিনিট পর্যন্ত ২৫ মার্চের শহীদদের স্মরণে ২মিনিট বিদ্যুৎ বন্ধ রেখে ব্লাক আউট কর্মসূচী পালন করা হয়। জেলা প্রশাসনের পক্ষ থেকেও অনুরূপ কর্মসূচী পালন করা হয়।
বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনও এ উপলক্ষে বিস্তারিত কর্মসূচি পালন করেছে।


