মাগুরানিউজ.কমঃ
আজ রাত পোনে ৮টায় মাগুরা শহরে রাস্তায় চলা মানুষের দৌড়ঝাপ জানালো বৃষ্টি পড়তে শুরু করেছে। খুব জোরে না হলেও বৃষ্টি বন্ধ হয়নি। বাতাসে শীতল পরশ বইছে।
ফের নিম্নচাপের ভ্রুকুটি। ফের বসন্তে বৃষ্টির বার্তা। আজ ও আগামিকাল বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পূর্বাভাস আবহাওয়া বিভাগের। নিম্নচাপের জেরেই এই অকাল বৃষ্টির সম্ভাবনা। ভারতের ওড়িশা পর্যন্ত বিস্তৃত এই নিম্নচাপের অক্ষরেখা। এর জেরে বৃষ্টি হতে পারে।
এমাসের শুরুতেই জোড়া নিম্নচাপের ধাক্কায়, রীতিমতো মুষলধারে বৃষ্টি দেখেছে দক্ষিণবঙ্গ। মার্চেও তাপমাত্রা নেমে যায় হু হু করে। স্বস্তি দিয়েছে শীতের পরশ। এবার ফের ফাগুনে বর্ষার আমেজের সম্ভাবনা, স্বস্তিসূচক বাড়িয়ে দিল।


