মাগুরানিউজ.কমঃ
চারপাশে ‘সাকিব’, ‘সাকিব’, ও ‘বাংলাদেশ’ ‘বাংলাদেশ’ স্লোগান। উল্লসিত মাগুরার ক্রিকেটপ্রেমী ছেলে-বুড়োর দল।
রবিবার শততম টেস্ট জিতে ইতিহাস গড়লো বাংলাদেশ। শ্রীলঙ্কার দেয়া ১৯১ রানকে সহজ টার্গেট বানিয়ে ৪ উইকেটের জয় তুলে নিলো মুশফিকবাহিনী। এর সুবাদে চতুর্থ দেশ হিসেবে শততম টেস্টে জেতার বিরল কীর্তি গড়লো টাইগাররা। এর আগে নিজেদের শততম টেস্টে জয় পায় বিশ্ব ক্রিকেটের ৩ পরাশক্তি-অস্ট্রেলিয়া, পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ। এদিন আরো একটি কীর্তি গড়েছে বাংলাদেশ। ইতিহাসে প্রথমবারের মতো লঙ্কা জয় করেছে টাইগাররা।


