মাগুরানিউজ.কমঃ
আজ বৃহস্পতিবার দুপুরে এক উচ্ছেদ অভিযানে মাগুরা শহরের নতুন বাজার ব্রীজ সংলগ্ন নান্দুয়ালী বাসস্টান্ড এলাকায় নবগঙ্গা নদীর তীরে গড়ে ওঠা ৩০টি স্থাপনা উচ্ছেদ করেছে ভ্রাম্যমান আদালত।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মাগুরা সদরের এসি ল্যান্ড জাকির হোসেন জানান- প্রায় ৩০বছর আগে থেকে মাগুরা শহরের নান্দুয়ালী বাসস্টান্ড এলাকায় নবগঙ্গা নদীর পাড় অবৈধভাবে দখল করে প্রায় ৩০টি দোকানঘর গড়ে ওঠে। জেলা প্রশাসনের খাস খতিয়ানভূক্ত ওই জমি দখল উচ্ছেদের জন্য আজ দুপুরে অভিযান চালায় ভ্রাম্যমান আদালত। নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ উচ্ছেদ অভিযান চালানো হয়েছে বলে জানান তিনি।
তবে ওই এলাকার ব্যবসায়ীরা অভিযোগ করেন – কোন প্রকার নোটিশ ছাড়াই তাদেরকে হঠাৎ এসে উচ্ছেদ করা হয়েছে।


