মাগুরানিউজ.কমঃ
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মাগুরা সফরকে কেন্দ্র করে নিরাপত্তা, সড়ক ব্যবস্থাপনা, শহর আলোকিতকরণ, ব্যানার ফেস্টুন ও বিলবোর্ড, হেলি প্যাড ও অভ্যন্তরিণ রাস্তা মেরামত, বিদ্যুৎ ও পানি ব্যবস্থাপনা, ফলক ও মঞ্চ প্রস্তুতকরণসহ বিভিন্ন কার্যক্রম চলছে।
বাংলাদেশ বিমান বাহিনীর কর্মকর্তাবৃন্দের সমন্বিত একটি দল বৃহস্পতিবার সকালে মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে হেলিপ্যাড স্থল পরিদর্শন করে।


