মাগুরানিউজ.কমঃ
আইনশৃঙ্খলার উন্নয়নের লক্ষে মাগুরায় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছে জেলা পুলিশ। আজ বৃহস্পতিবার পুলিশ সুপারের কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুিষ্ঠত হয়েছে।
সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা ও মাদক, ইভটিজিং, চুরি-ছিনতাই, সড়ক-মহাসড়কে ঝুঁকিপূর্ণ যানবাহন চলাচলসহ বিভিন্ন বিষয়ের উপর গুরুত্ব আরোপ করা হয়।
পুলিশ সুপার জনাব মুনিবুর রহমান সভায় সভাপতিত্ব করেন।
অতিরিক্ত পুলিশ সুপার জনাব তারিকুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি আমিরুল হাসান বুলুর উপস্থিতিতে জেলার বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও পদস্থ পুলিশ কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।


