মাগুরানিউজ.কমঃ
মাগুরা জেলার অন্যতম বিদ্যাপিঠ মাগুরা আদর্শ ডিগ্রী কলেজের ৩৫ বছর পূর্তি উপলক্ষে শুক্রবার পুণর্মিলনীর আয়োজন করা হয়েছে।
এ উপলক্ষে দিনব্যাপী নানা আয়োজনের মধ্যে থাকছে র্যালী, আলোচনাসভা, স্মৃতিচারণ, গুণিজন সম্বর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
অনুষ্ঠান উপলক্ষে ঢাকা-খুলনা মহাসড়কসহ শহরের গুরুত্বপূর্ণ স্থানে তৈরী করা হয়েছে বর্ণিল তোরণ। ব্যানার ফেস্টুনে সাজানো হয়েছে পুরো শহর।
পুনর্মিলনী উদযাপন কমিটির আহবায়ক শাখারুল ইসলাম শাকিল জানান- সকাল ১০টায় অনুষ্ঠিত হবে বর্ণাঢ্য র্যালি।
দুপুরে স্মৃতিচারণ শেষে আলোচনাসভায় প্রধান অতিথি থাকবেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মেজর জেনারেল (অবঃ) এটিএম আব্দুল ওয়াহ্হাব।
বিশেষ অতিথি থাকবেন মাগুরা জেলা পরিষদের চেয়ারম্যান পংকজ কুন্ডু, প্রধানমন্ত্রীর একান্ত সহকারি সচিব সাইফুজ্জামান শিখরসহ অন্যরা।


