ঝাড়ু দণ্ডে জাতীয় পতাকা, তোলপাড় মাগুরা

মাগুরানিউজ.কমঃ

বিশেষ প্রতিবেদন-

মাগুরায় শহীদ দিবস উপলক্ষে ওড়ানো জাতীয় পতাকার চরম অবমাননা করা হয়েছে। শহরের কলেজ রোডে অবস্থিত ডাচবাংলা ব্যাংক লিমিটেডের একটি মোবাইল ব্যাংকিং শাখায় ঝাড়ুদণ্ডের মাথায় পতাকা বেঁধে সেটি ওড়ানো হয়েছে। এ নিয়ে ব্যাপক ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকেই মাগুরা হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের সামনে ডাচবাংলা ব্যাংক ভবনের তৃতীয় তলায় মোবাইল ব্যাংকিং শাখায় গ্রিলের সঙ্গে জাতীয় পতাকাটি উড়ছে। যেখানে পতাকাটি বাঁকা করে একটি ঝাড়ুদণ্ডের মাথায় বাধা হয়েছে।

স্থানীয় সাংবাদিক তেহরান আলম টুটুল বলেন, শহীদ দিবস উপলক্ষে সরকারি ছুটি থাকায় ব্যাংকের কর্মচারীরা সোমবার বিকালেই সেখানে পতাকাটি বেধে চলে গেছে। দীর্ঘ সময় ধরে এভাবে পতাকাটি সেখানে উড়লেও বিষয়টি নিয়ে কারো কোনো মাথাব্যথা ছিল না। বিষয়টি খুবই দুঃখজনক।

এ প্রসঙ্গে জেলা যুবলীগ নেতা আলি আহমেদ আহাদ বলেন, জাতীয় পতাকা মায়ের সমান। এই পতাকার অবমাননা অগ্রহণযোগ্য। এই ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনা উচিত।

এ বিষয়ে ডাচবাংলা ব্যাংকের সংশ্লিষ্ট শাখার ব্যবস্থাপক মজিবর রহমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
%d bloggers like this: