তিনি জানান, গতরাতে মাগুরা শহরের একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে দু’টি দেশি অস্ত্র ও ইয়াবাসহ শহরের মোল্লাপাড়ার তুষার শেখ (৩৫), শিমুল ও ঝিনাইদহের সোহেলকে গ্রেফতার করা হয়। তুষারের বিরুদ্ধে থানায় বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে একাধিক মামলা রয়েছে।
মাগুরা ডিবি পুলিশের ওসি ইনামুল হক জানান- মাগুরার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চিহ্নিত মাদক ব্যবসায়ী বিকাশ শিকদার, চান মিয়া, মিজান, শেফালী ও তার মেয়ে তৃপ্তিসহ আরো নয়জনকে আটক করা হয়েছে।
এসময় তাদের কাছ থেকে এক কেজি গাঁজা, বিপুল সংখ্যক ইয়াবা ট্যাবলেট ও কয়েক বোতল ফেনসিডিল জব্দ করা হয়। তাদের প্রায় সবারই বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে।


