উপজেলা গোল্ডকাপে চ্যাম্পিয়ন জগদল

মাগুরানিউজ.কমঃ বিশেষ প্রতিবেদক –

উপজেলা গোল্ডকাপ আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট ২০১৯ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে জগদল ইউনিয়ন একাদশ। খেলায় জয়সূচক একমাত্র গোলটি করেন দিলহাজ। খেলার ৪১ মিনিটের মাথায় গোলটি করেন তিনি। শনিবার বেলা ৩টায় মাগুরা বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান স্টেডিয়ামে ফাইনাল খেলাা অনুুুষ্ঠিত হয়। হাজারো দর্শক খেলাটি ‍উপভোগ করেন।

দর্শকদের দেয়া সৌজন্য টিকিটের লটারিতে তিনটি বিজয়ী নাম্বার ঘোষনা করে পূর্বঘোষিত তিনটি সুদৃশ্য বাইসাইকেল পুরস্কার দেয়া হয়।

প্রধান অতিথি এবং টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক এ্যাড.সাইফুজ্জামান শিখর এমপি উপস্থিত থেকে খেলা উপভোগ ও পুরস্কার বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক জনাব আক্তারুন্নাহার, পুলিশ সুপার খান মুহাম্মদ রেজোয়ান, সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসের বাবলু, সদর উপজেলা নির্বাহী অফিসার আবু সুফিয়ান, জেলা ক্রীড়া সংস্থা কর্মকর্তাবৃন্দসহ সাবেক ও বর্তমান খেলোয়ারবৃন্দ ছাড়াও বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা।

খেলায় ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছন জগদলের দিলহাজ, ম্যান অব দ্য টুর্নামেন্ট অরুপ বৈদ্য, সর্বোচ্চ গোলদাতা বেরইল পলিতা ইউনিয়ন দলের সৌরভ।

 

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: